বাংলাদেশ ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সিআরএ’র শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ শহীদ মিনারে সংগঠনটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, আপ্যায়ন সম্পাদক সাফায়েদ মোরশেদ, সদস্য রিয়াজ উদ্দিন, রতন বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। দেশের স্বাধীনতা অর্জনে বীর শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সিআরএ’র শ্রদ্ধা

প্রকাশিত: ০৫:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬