বাংলাদেশ ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

রাঙামাটিতে পোশাকশ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫

রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সদর উপজেলার সাপছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও বাসযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে চট্টগ্রামের পোশাক কারখানার প্রায় ৫০ জন শ্রমিক একটি রিজার্ভ বাসে করে কর্মস্থলে ফিরছিলেন। পথে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়ক অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের পাহাড়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার শিকার যাত্রী জুই চাকমা বলেন, ‘আমরা নানিয়ারচর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলাম। পাহাড়ি ঢালু রাস্তায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে উল্টে যায়। এতে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন।’

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। আমরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করছি। বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে।’

রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

রাঙামাটিতে পোশাকশ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫

প্রকাশিত: ০২:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬