মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | দুপুর ২:২০:৪৩

পাবনায় দুই রুশ নাগরিকের হাতাহাতিতে একজনের মৃত্যু

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৪৫
শেয়ার: mail
পাবনায় দুই রুশ নাগরিকের হাতাহাতিতে একজনের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা ‘গ্রিনসিটি’তে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্যজনকে পাবনার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রিনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কুদরিন সার্গেই (৫৬)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রেস্ট রোসেম’ (Trest Rossem)-এ আল্ট্রাসোনিক টেস্টিং পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কুদরিন সার্গেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য গ্রিনসিটি থেকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

ঘটনায় আহত অপর রুশ নাগরিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনিও একই প্রতিষ্ঠানে চাকরি করতেন, তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward