বাংলাদেশ ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

২৬ মার্চের প্রথম প্রহরে মেঘলা এলাকায় অবস্থিত বান্দরবান কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীমা আক্তার রিনি, পুলিশ সুপার আব্দুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সরকারি দলের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান স্বাধীনতা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, স্বাধীনতা দিবস বাংলাদেশের প্রতিটি নাগরিকের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

তিনি দিবসটি সুশৃঙ্খলভাবে উদযাপনে সংশ্লিষ্ট প্রশাসন ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ০১:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬