বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৫৬:৫৫
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

সাড়ে ৯শ কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনছে সরকার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:৪৬
শেয়ার: mail
সাড়ে ৯শ কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনছে সরকার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে কাফকো থেকে ১৩২ কোটি ৬২ লাখ টাকার বেশি মূল্যমানের ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক কোটেশন (রিকোয়েস্ট ফর কোটেশন-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে ভিটল এশিয়ার কাছ থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। এটি ২০২৬ পঞ্জিকাবছরে সরকারের কেনা ৪২তম এলএনজি কার্গো। সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত কোম্পানিটি আগামী ১৫ থেকে ১৬ আগস্টের মধ্যে এই এলএনজি সরবরাহ করবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা।

একই সভায় শিল্প মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাব অনুমোদন দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে দেশীয় উৎপাদন থেকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি মেট্রিক টন ৩৫৭ দশমিক ২৫ মার্কিন ডলার হিসেবে এই সার ক্রয়ে ব্যয় হবে মোট ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সাড়ে ৯শ কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনছে সরকার

বিস্তারিত কমেন্টে