বাংলাদেশ ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

নানিয়ারচরে জীববৈচিত্র্য রক্ষায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক সভা

পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বাড়াতে রাঙামাটির নানিয়ারচরে বাজার মনিটরিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা সদরের সাপ্তাহিক হাটে বন্যপ্রাণী সংরক্ষণে মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় বাস্তবায়িত ‘বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাজার মনিটরিংয়ে অংশ নেয় প্রকৃতি দল, বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও বনবিভাগের সদস্যরা। তারা হাটে বন্যপ্রাণী শিকার, বিক্রি ও পরিবহন সংক্রান্ত বিষয়ে নজরদারি করেন এবং স্থানীয়দের সচেতন করেন।

পরে নানিয়ারচর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি। বন্যপ্রাণী শিকার ও অবৈধ বেচাকেনা বন্ধে স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। কোনো বিরল বা বিপন্ন প্রজাতির প্রাণী দেখা গেলে দ্রুত বনবিভাগকে অবহিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিমাদ্রী চাকমা। যাদুখাছড়া মৌজার কার্বারী পরাণ চন্দ্র কার্বারীর সভাপতিত্বে এবং উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বুড়িঘাট রেঞ্জের বনবিভাগের কর্মকর্তা আবু কাউছার ও রানা মীরসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং বন্যপ্রাণী রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

নানিয়ারচরে জীববৈচিত্র্য রক্ষায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক সভা

প্রকাশিত: ০৫:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬