বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৮:০৬
শিরোনাম
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড

পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় প্রাণীটিকে জঙ্গলে অবমুক্ত করা হয়।

জানা গেছে, রোববার ২৬ জুলাই সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মিলন হোসেনের মাছ ধরার ফাঁদে আটকা পড়ে বিরল প্রজাতির এই প্রাণীটি। পরে ইউটিউবে অনুসন্ধান করে মিলন জানতে পারেন যে এটি গন্ধগোকুল।

বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে জানানো হলে রোববার বিকেলে কুমারগাড়া জঙ্গলে বন বিভাগের সহকারী রতন আলী বিশ্বাসের সহায়তায় প্রাণীটিকে অবমুক্ত করা হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, বিরল প্রজাতির এই বন্যপ্রাণীটি প্রায় বিলুপ্ত এবং অত্যন্ত নিরীহ। বর্ষা মৌসুমে আবাসস্থল প্লাবিত হওয়ায় এগুলো অনেক সময় লোকালয়ে চলে আসে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর ঘন জঙ্গলে ছেড়ে দেন।

এটি একটি অরক্ষিত ও নিশাচর প্রাণী হওয়ায় পুনরায় প্রকৃতির মাঝে ফিরিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বন্যপ্রাণী রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

বিস্তারিত কমেন্টে