মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৭:৪৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

পিরোজপুরে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২০
শেয়ার: mail
পিরোজপুরে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সভায় জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলার বিভিন্ন এনজিওর চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন পর্যালোচনা করা হয়। এছাড়া নারী ও শিশু উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের সার্বিক অবস্থা মূল্যায়ন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ জেলার সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এনজিওগুলোর সঠিক ও স্বচ্ছ কার্যক্রম জেলার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে