বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১৮:৫২
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৮ মিনিটেই অধিকৃত ফিলিস্তিনে পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৩৪
শেয়ার: mail
৮ মিনিটেই অধিকৃত ফিলিস্তিনে পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা যেকোনো ক্ষেপণাস্ত্র প্রায় আট মিনিটের মধ্যে অধিকৃত ফিলিস্তিনে পৌঁছাতে পারে বলে দাবি করেছে একটি ইসরায়েলি সামরিক সূত্র। সোমবার প্রকাশিত এই তথ্যের বরাত দিয়ে ইরাকভিত্তিক সংবাদমাধ্যম আল-সুমারিয়া জানায়, আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেলে সংঘাতের গতিপথ মৌলিকভাবে বদলে যেতে পারে।

এদিকে ইসরায়েলি সংবাদপত্র মারিভ জানিয়েছে, যুক্তরাষ্ট্র অধিকৃত ফিলিস্তিনে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে। সম্ভাব্য বিমান অভিযানে সহায়তার জন্য বেন গুরিয়ন বিমানবন্দর এবং নেভাতিম ও রামোন বিমানঘাঁটিসহ মোট পাঁচটি স্থানে কয়েক ডজন জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে একই সামরিক সূত্রের বরাত দিয়ে মারিভ জানায়, বর্তমান গোয়েন্দা মূল্যায়নে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে। সূত্রটি চলমান মার্কিন হামলাকে সীমিত ও পরিকল্পিত বলে বর্ণনা করেছে।

তবে সতর্ক করে বলা হয়েছে, যদি ইরানের সংবেদনশীল স্থাপনা বা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়, তাহলে তেহরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালাতে পারে।

যদিও এসব তথ্য ইসরায়েলি সামরিক সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত হয়েছে, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মেহের নিউজ

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

৮ মিনিটেই অধিকৃত ফিলিস্তিনে পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

বিস্তারিত কমেন্টে