শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৪:৫২
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশ: ১৭ মাদক ব্যবসায়ী ও সেবীর আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশ: ১৭ মাদক ব্যবসায়ী ও সেবীর আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জীবননগর থানা ও ৭ নম্বর মনোহরপুর ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একজন নারীসহ মোট ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা ও জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুউল্লাহ্ এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী একা যথেষ্ট নয়। এ জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশ: ১৭ মাদক ব্যবসায়ী ও সেবীর আত্মসমর্পণ

বিস্তারিত কমেন্টে