বাংলাদেশ ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর Logo যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যা: এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার Logo দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ Logo রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীর নাম Logo বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার Logo যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী প্রতিবাদে লাখো মানুষের সমাগম Logo রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টুসহ আটক ৭ Logo নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের Logo পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

৮ বছর ধরে ঘরবন্দি বায়েজিদের বাড়িতে হুইল চেয়ার নিয়ে হাজির ডিসি

ঈদের দিনে মানবিকদৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী। ঈদের দিনে ৮ বছর ধরে ঘরবন্দি থাকা প্রতিবন্ধী বায়েজিদের বাড়িতে গিয়ে হুইল চেয়ার উপহার দেন তিনি।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামের কৃষক এনছান মিয়ার ছেলে বায়েজিদ (২২)-এর বাড়িতে গিয়ে এই উপহার তুলে দেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জানা যায়, প্রায় ৮ বছর আগে শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বায়েজিদ। সিমেন্টের বস্তা কাঁধে তোলার সময় তার ঘাড়ের রগ ছিঁড়ে যায়। ফলে তিনি স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন। সেই থেকে ঘরবন্দি জীবনই তার নিত্যসঙ্গী। দীর্ঘদিন চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ে। এমনকি চলাফেরার জন্য একটি হুইলচেয়ার কেনার সামর্থ্যও ছিল না তাদের। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে ঈদের দিনই মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়ান জেলা প্রশাসক।

হুইলচেয়ার পেয়ে আনন্দিত হয়ে বায়েজিদ বলেন, চিকিৎসার খরচ চালাতে চালাতে আজ আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে। একটা হুইল চেয়ারও কেনার সাধ্য নেই আমাদের। ডিসি স্যারের মতো একজন মানুষ ঈদের দিন আমার বাড়িতে এসেছেন, এতেই আমরা অনেক খুশি। হুইল চেয়ারটি পেয়ে অনেক ভালো লাগছে।

জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী বলেন, দীর্ঘ ৮ বছর ধরে এই তরুণটি ঘরবন্দি ছিল। সে বাইরে যেতে পারছিল না একটি হুইলচেয়ারের অভাবে। বিষয়টি আমাদের নজরে আসার পরে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদের দিনে তার পাশে দাঁড়িয়ে কিছুটা আনন্দ ভাগাভাগি করতে পেরে অনেক ভালো লাগছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৮ বছর ধরে ঘরবন্দি বায়েজিদের বাড়িতে হুইল চেয়ার নিয়ে হাজির ডিসি

প্রকাশিত: ০৫:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬