মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩০:২১
শিরোনাম
বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয়

প্রতারণা করিনি, ঘটনার পেছনে আরও অনেক ঘটনা ছিল: প্রভা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:১৬
শেয়ার: mail
প্রতারণা করিনি, ঘটনার পেছনে আরও অনেক ঘটনা ছিল: প্রভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের অতীত জীবনের আলোচিত একটি অধ্যায় এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেছেন। দীর্ঘদিনের নানা আলোচনা ও ভুল বোঝাবুঝির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তিনি কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি।

পডকাস্টে প্রভা বলেন, আমার ছোট্ট করে শুধু একটু বলার আছে। এটা যদিও খুব একটা প্রয়োজনীয় না। আমাকে মানুষজন বলে যে আমি বিশ্বাসভঙ্গ করেছি। শুধু আমার এতটুকুই বলার আছে যে, আমি বিশ্বাসভঙ্গ করিনি। ঘটনার পেছনে আসলে অনেক ঘটনা থাকে। প্রায় ১৫ থেকে ২০ দিন আমি আমার পরিবারকে এবং যার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছিল, তাকে বোঝানোর চেষ্টা করেছি। আমার ভয়ও ছিল। প্রতিটি জায়গা থেকেই আমি চেষ্টা করেছিলাম, যেন বিষয়টি বিয়ে পর্যন্ত না গড়ায়।

তিনি বলেন, মুরব্বিরা মিলেই কথাবার্তা বলছিলেন। একটা পুরো সময় ছিল, যখন আমার পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। কারণ সে সময় ভাঙা পরিবার থেকে আসা একজন ছেলেকে স্বাভাবিকভাবেই অনেক পরিবার গ্রহণ করতে চাইত না। এখন আমরা দেখি, ভাঙা পরিবার থেকে আসা অনেকেই ভালো মানুষ হিসেবে গড়ে উঠেছে।

এনগেজমেন্টের পর সম্পর্ক ভাঙার বিষয়টি সহজ ছিল না উল্লেখ করে প্রভা বলেন, এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর সম্পর্ক ভাঙা সহজ ছিল না। আমাদের প্রায় ৯ থেকে ১০ মাসের একটি দীর্ঘ বিরতি ছিল। এই সময়টাতে ব্রেকআপ ও প্যাচআপের নানা পর্যায়ও ছিল।

তিনি আরও বলেন, ওই দীর্ঘ সময়ের মধ্যেই আমি আমার অবস্থান থেকে সবকিছু পরিষ্কারভাবে জানিয়েছি। কার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল, সেটিও গোপন করিনি। সবকিছুই পরিষ্কার ছিল। এমন নয় যে, হঠাৎ একদিন কোনো পূর্বঘোষণা ছাড়াই আমি বিয়ে করে ফেলেছি।

সমালোচকদের উদ্দেশে প্রভা বলেন, এ বিষয়ে আমার আর কোনো ব্যাখ্যা দেওয়ার নেই। যারা আমাকে ভালোবাসেন, তারা জানেন আমি অনেক কঠিন সময় পার করেছি। আমি শুধু এটুকুই বলতে চাই, আমি প্রতারণা করিনি। এমনও হয়নি যে, আমি হঠাৎ ফোন করে বা সংবাদপত্র দেখে কাউকে আমার বিয়ের খবর জানতে বাধ্য করেছি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

প্রতারণা করিনি, ঘটনার পেছনে আরও অনেক ঘটনা ছিল: প্রভা

বিস্তারিত কমেন্টে