বাংলাদেশ ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।

মঙ্গলবার (১৪ জুলাই) তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, আমি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সপ্তাহব্যাপী একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনও অংশগ্রহণ করতে পারবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অঙ্গনে আরও পরিচিতি লাভ করবে বলে আশা করি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোকে কীভাবে আরও কার্যকর করা যায়, সে প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি মুক্তমঞ্চের কিছু কাঠামোগত পরিবর্তনও আনা হবে।

উল্লেখ্য, এর আগে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদ ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

প্রকাশিত: ০৯:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬