বাংলাদেশ ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৫৯ সদস্যের মাঝে ৩০ লাখ টাকার ঋণ বিতরণ

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে পল্লী উন্নয়ন সেবা সপ্তাহ।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পল্লী ভবন হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব।

দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ এবং ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ইউনিয়নের প্রশাসক সোহেল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, দপ্তর সম্পাদক শুভাশীষ ভট্টাচার্য তুষার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা খাদেমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

অনুষ্ঠানে ৫৯ জন সদস্যের মাঝে ৩০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি ৫০০টিরও বেশি গাছের চারা বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৫৯ সদস্যের মাঝে ৩০ লাখ টাকার ঋণ বিতরণ

প্রকাশিত: ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬