বাংলাদেশ ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পিরোজপুর-এর যৌথ উদ্যোগে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় বক্তারা পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন অপরিহার্য। তারা আরও বলেন, সরকারের উন্নয়ন ভিশন বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরডিবি’র প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পল্লী অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি ও কুটির শিল্পের প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল উদ্যোক্তাদের উৎসাহিত করতে তাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। উদ্যোক্তারা বিআরডিবি’র এ উদ্যোগকে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

পিরোজপুরে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালিত

প্রকাশিত: ১২:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬