বাংলাদেশ ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান Logo ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে তথ্য ও সম্প্রচার আইন আধুনিকায়নের উদ্যোগ Logo বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo আর্কটিকের উত্তর সাগরপথ: সম্ভাবনা যতটা, বাস্তবতা কি ততটাই? Logo দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৬ Logo ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি Logo ব্রাজিল ম্যাচ নিয়ে নিশ্চিন্ত হিমি, দুশ্চিন্তায় পড়শী Logo কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ Logo ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে Logo অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে অন্যায় ও নিয়মবহির্ভূতভাবে বহিষ্কারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি ২০০০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের পর বর্তমানে ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দলবিরোধী কর্মকাণ্ড বা কোনো অনিয়মের সঙ্গে জড়িত ছিলাম না।”

তিনি অভিযোগ করে বলেন, “কোনো ধরনের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে ওয়ার্ড সভাপতি হঠাৎ করে আমাকে এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে বহিষ্কারের চিঠি দেন। যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী ও সম্পূর্ণ অবৈধ।”

সংবাদ সম্মেলনে দুই নেতা তাঁদের বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে বিএনপির কেন্দ্রীয় ও ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ৩ নম্বর ওয়ার্ড ও সাতমেরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রবিবার, ৫ জুলাই ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান

পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৩:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬