বাংলাদেশ ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

সার্টিফিকেটে নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (৪ জুলাই) বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থী বা আবেদনকারীর নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত শিক্ষা বোর্ডে ফরোয়ার্ড করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো বোর্ডে পাঠায় না। ফলে আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী বা তার অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে ব্যবহার করা যাবে না।

এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার, ৪ জুলাই ২০২৬

জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

প্রকাশিত: ০৭:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬