সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১২:৩৩

২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে স্কুল ফিডিং: শিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:০৬
শেয়ার: mail
২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে স্কুল ফিডিং: শিক্ষা প্রতিমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে দেশের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষামূলকভাবে ‘সায়েন্স টয়’ কার্যক্রম চালু করা হবে এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আটটি ক্রীড়া কার্যক্রম বাধ্যতামূলক করা হবে।

আজ দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক কর্মশালা ও মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ২০২৮ সালের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি সমন্বিত সরকারি মনিটরিং কাঠামোর আওতায় আনা হবে।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট ও অডিট) মিজ ইসরাত জাহান, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মো. আজিজুর রহমান ও দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার পাঁচটি উপজেলার ৩৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে স্কুল ফিডিং: শিক্ষা প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে