শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৩:৪৪
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

রমজানের কারণে পেছাল আগামী বছরের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৪৭
শেয়ার: mail
রমজানের কারণে পেছাল আগামী বছরের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পবিত্র রমজান মাসের কারণে তা পেছানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা প্রায় এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান চলবে। ফলে ওই সময়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের সব পাবলিক পরীক্ষা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজন করা। সাধারণত দেশে বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এখন পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।

এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়ে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, একই সঙ্গে উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনকারী শিক্ষার্থীদের বিষয়টির সঙ্গেও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচি সমন্বয়ের কথা ভাবা হচ্ছে।

আনম এহছানুল হক মিলন আরও উল্লেখ করেন, সবকিছু বিবেচনায় বাংলাদেশের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হয়। তবে এবার রমজানের কারণে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণেই আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রমজানের কারণে পেছাল আগামী বছরের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বিস্তারিত কমেন্টে