শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৭:২৭
শিরোনাম
● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

পুরস্কার বিতরণ করলেন অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন

তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৮
শেয়ার: mail
তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

তেজগাঁও কলেজ, ঢাকার ইংরেজি বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬’। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় কলেজের অডিটোরিয়াম-১-এ আয়োজিত এ উৎসবে বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। ইংরেজি সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং পড়াশোনার পাশাপাশি বিনোদনের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এবারের উৎসবে ইংরেজি সাহিত্যের দুই বিশিষ্ট কবি জন কিটস ও স্যামুয়েল টেইলর কোলরিজের সাহিত্যকর্ম ও অবদানকে বিশেষভাবে তুলে ধরা হয়। উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কবিতা আবৃত্তি, বানান প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা এবং সৃজনশীল গল্প লেখা। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও অন্যান্য পরিবেশনার ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক নূর নবী আল মাহমুদ এবং উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আরফান আলী খান।

প্রতিযোগিতার বিভিন্ন পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত এ আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, এ ধরনের একাডেমিক ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনমূলক ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশ, মেধা বিকাশ এবং শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইংরেজি বিভাগের এ আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং ইংরেজি সাহিত্যকে আরও আনন্দময়ভাবে জানার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে