শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪৬:৩৯
শিরোনাম
● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● বেগমগঞ্জে ড্রেনের পাশে মিলল নবজাতক কন্যাশিশু ● চুনারুঘাটে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ● অবরোধ স্থগিতের ঘোষণার পর খুলল সাজেক পর্যটনকেন্দ্র ● সাজেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার ● পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● স্বাধীনতার পর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ বিএনপি সরকারের: এমপি জাহান্দার ● বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● বেগমগঞ্জে ড্রেনের পাশে মিলল নবজাতক কন্যাশিশু ● চুনারুঘাটে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ● অবরোধ স্থগিতের ঘোষণার পর খুলল সাজেক পর্যটনকেন্দ্র ● সাজেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার ● পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● স্বাধীনতার পর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ বিএনপি সরকারের: এমপি জাহান্দার ● বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৭
শেয়ার: mail
শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ছুটি শুরু হচ্ছে রোববার থেকে। তবে এর আগেই সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম শেষ করেই শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ছুটিতে যাচ্ছেন। এবার দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি কলেজগুলোতে সাপ্তাহিক ছুটিসহ সর্বোচ্চ ১৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম শেষ হলেও শনিবার অফিস খোলা থাকবে। ওই দিন দাপ্তরিক কার্যক্রম চলবে। গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, সরকারি-বেসরকারি কলেজে সবচেয়ে বেশি ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটিসহ অক্টোবরে মোট ২০ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় কলেজগুলোতে টানা ১৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া অক্টোবরে আরও চার দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। সব মিলিয়ে সরকারি-বেসরকারি কলেজগুলোতে অক্টোবরে ১০ দিন ক্লাস চলবে।

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হবে। ফলে বিদ্যালয়গুলোতে টানা ১০ দিন ছুটি থাকবে। সব মিলিয়ে অক্টোবরে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৫ দিন ক্লাস চলবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় এসব বিদ্যালয়েও টানা ১০ দিন ছুটি থাকবে।

দেশের সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলোতেও ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদ্রাসাগুলোতে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ছুটির মেয়াদ পাঁচ দিন হবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানে টানা ১০ দিন ছুটি হবে।

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেরাই নিয়ে থাকে। তাই দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি থাকলেও কোন বিশ্ববিদ্যালয়ে কত দিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস আগামী শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকবে। তবে আসন্ন শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু

বিস্তারিত কমেন্টে