শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৪২:০১

রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখার ওসিকে বিদায় সংবর্ধনা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:২২
শেয়ার: mail
রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখার ওসিকে বিদায় সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বিদায়ী কর্মকর্তা মো. এনামুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি মো. এনামুল হকের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখার ওসিকে বিদায় সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে