শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৭:১৬

১৫ লাখ টাকার ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেপ্তার

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৫৯
শেয়ার: mail
১৫ লাখ টাকার ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া দুজন সম্পর্কে আপন মামা-ভাগিনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।

গ্রেপ্তার রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে। অপরদিকে রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ইজিবাইকটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে রাজা হাসান রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজন সম্পর্কে আপন মামা-ভাগিনা। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

১৫ লাখ টাকার ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে