শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৯:৪১

নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:০৮
শেয়ার: mail
নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ ওই গ্রামের মো. আব্দুল মতিনের একমাত্র ছেলে। একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে সাজিদ তার মা ছাবিনা খাতুনের সঙ্গে বাড়ির কাছে বটতলা এলাকায় পাট শুকাতে যায়। কিছুক্ষণ পর সে খেলার কথা বলে একা বাড়ির দিকে রওনা হয়। দুপুর ১টার দিকে মা বাড়িতে ফিরে সাজিদকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে দুপুর দেড়টার দিকে বাড়ির পূর্ব পাশের নাজমুল মেম্বারের পুকুরে সাজিদের নিথর দেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, খেলার ছলে সবার অগোচরে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিস্তারিত কমেন্টে