শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৯:৫৭

ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে সান্টিং (লুপ লাইনের) ইঞ্জিনের সজোরে ধাক্কায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর ঈশ্বরদী জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ সংঘর্ষে ট্রেনের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ যাত্রীদের ধাওয়ায় সান্টিং ইঞ্জিনের লোকোমাস্টার (চালক) ঘটনাস্থল ত্যাগ করলেও পরবর্তীতে তিনি ফিরে আসেন।

ঈশ্বরদী জংশন স্টেশনের স্টেশনমাস্টার আসলাম হোসেন জানান, মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে যাত্রাবিরতিকালে পেছন দিক থেকে একটি সান্টিং ইঞ্জিন এসে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের বগিতে থাকা অন্তত ১৫ জন যাত্রী আঘাত পেয়ে আহত হন।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা শেষে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে গন্তব্যে ছেড়ে যায়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রাতেই ঈশ্বরদী জংশনে ছুটে যান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি ক্ষতিগ্রস্ত ট্রেন ও প্ল্যাটফর্ম পরিদর্শন করে আহত যাত্রীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং রেলওয়ে কর্মকর্তা ও পুলিশের সঙ্গে কথা বলেন।

এমপি আবু তালেব মন্ডল বলেন, “যাত্রীদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। কীভাবে সান্টিং ইঞ্জিনটি দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা দিল, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

বিস্তারিত কমেন্টে