শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৯:৪০

শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে কানসাট-সোনামসজিদ সড়কের মুসলিমপুর টাকশাল ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)। সম্পর্কে তারা সহকর্মী ছিলেন; একজন ট্রাকের হেলপার এবং অপরজন লেবার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলায় কাজ শেষে তারা মোটরসাইকেলে করে কানসাট থেকে নিজ বাড়ি বালিয়াদিঘির দিকে যাচ্ছিলেন। টাকশাল ব্রিজ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় এক ভ্যানচালক তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা

বিস্তারিত কমেন্টে