বাংলাদেশ ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ভাড়া বেশির নজির নেই, কোনো কোনো রুটে বরং কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

ঈদযাত্রায় যানবাহনে এবার বেশি ভাড়া নেওয়ার নজির নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে তিনি বলেছেন, বরং কোনো কোনো রুটে ভাড়া কম নেওয়া হচ্ছে। আজ সোমবার রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো কোনো জায়গায় কম ভাড়া নিচ্ছে। তবে বেশি নেয়ার নজির নেই। শৃঙ্খলার সাথেই বাসগুলো ছেড়ে যাচ্ছে।

তিনি বলেন, বাড়তি চাপ মোকাবিলা করা চ্যালেঞ্জিং, তবে পর্যাপ্ত বাস পার্কিংয়ে আছে, চাপ মোকাবিলা করা যাবে। ভাড়া বেশি নিয়ে যেকোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল আলম বলেন, গতকাল থেকে নিশ্চিত করা হয়েছে, গণপরিবহনে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তেলের দাম বাড়ানো হবে না।

তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে সজাগ আছে সরকার। তড়িঘড়ি করে প্রস্তুত করা কোনো গাড়ি হাইওয়েতে উঠবে না। অভিযোগ পেলে ব্যবস্থা।

মন্ত্রী আরও বলেন, আগামী দুই–আড়াই দিনে দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। তাই বাড়তি চাপ মোকাবিলা করতে চাই। সক্ষমতার শতভাগ ব্যবহার করে এই চাপ মোকাবিলা করা হবে।

সোমবার, ১৬ মার্চ ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ভাড়া বেশির নজির নেই, কোনো কোনো রুটে বরং কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

প্রকাশিত: ১২:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬