বাংলাদেশ ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার
হাত দিলেই উঠে যাচ্ছে পাথর

৭৬ লাখ টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

মাগুরার মহম্মদপুরে একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও পর্যাপ্ত বিটুমিন না দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়কের উপরিভাগে দেওয়া পাথর ঠিকমতো বসানো হয়নি; হাত বা পা দিয়ে সামান্য চাপ দিলেই তা উঠে যাচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার লক্ষীপুর মোড় থেকে জোকা প্রিন্স মার্কেট পর্যন্ত প্রায় ২ হাজার ১৯০ মিটার সড়কের সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, সড়কটির সংস্কার কাজের দায়িত্ব পেয়েছে মাগুরার ঠিকাদারি প্রতিষ্ঠান রাজু ইন্টারপ্রাইজ। এ প্রকল্পের জন্য মোট ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারের কাজে যথাযথ মান বজায় রাখা হচ্ছে না। নামমাত্র বিটুমিন ব্যবহার করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে তারা দাবি করেন। ফলে সড়কের উপরিভাগে দেওয়া পাথর ঠিকমতো আটকাচ্ছে না এবং সামান্য চাপেই উঠে যাচ্ছে।

এলাকাবাসী আরও জানান, সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে ঠিকাদার হাবিব মুঠোফোনে বলেন, কাজ এখনো চলমান রয়েছে। অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে কিছু জায়গায় পাথর উঠে যেতে পারে। তবে নিয়ম অনুযায়ী যতটুকু বিটুমিন দেওয়ার কথা রয়েছে, ততটুকুই দেওয়া হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, “সড়ক সংস্কারের কাজ নির্ধারিত নিয়ম মেনেই করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ সঠিক নয়।”

অন্যদিকে উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। কোথাও কাজের মানে ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারকে তা সংশোধনের নির্দেশ দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানুর জামান বলেন, সড়ক সংস্কারের কাজ যদি নিম্নমানের হয়, তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল আটকে দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক সংস্কারকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে জনগণের অর্থে নির্মিত সড়কটি দীর্ঘদিন টেকসই থাকে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

হাত দিলেই উঠে যাচ্ছে পাথর

৭৬ লাখ টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০২:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬