বাংলাদেশ ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

নাটোরের লালপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই আশ্রমের উদ্যোগে শতবর্ষের ঐতিহ্যবাহী দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে আশ্রম প্রাঙ্গণে পবিত্র স্নান, ধর্মীয় আলোচনা সভা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বগুড়া, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য ভক্ত অংশগ্রহণ করেন।

আগত ভক্তরা জানান, শত বছরের ঐতিহ্য ধারণ করে প্রতিবছর এ গঙ্গা স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন ভক্তদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে।

আশ্রম পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার বলেন, “শতবর্ষের ঐতিহ্যবাহী এ আশ্রমের আয়োজনে দশহারা গঙ্গা স্নান এখন ভক্তদের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হন এবং ধর্মীয় আচার পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেন।”

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভক্ত ও আয়োজকরা। তারা জানান, ভবিষ্যতেও এ ঐতিহ্য ধরে রাখতে নিয়মিতভাবে এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

নাটোরের লালপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬