বাংলাদেশ ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

চুয়াডাঙ্গায় বোমাসদৃশ বস্তু জব্দ, গায়ে লেখা জয় বাংলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু জব্দ করেছে দর্শনা থানা পুলিশ। বস্তুটির গায়ে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল।

বুধবার (২৪ জুন) বেলা ১২টার দিকে কুড়ুলগাছি রাইসা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বস্তুটি জব্দ করা হয়। উদ্ধারের পর সেটি নিরাপত্তার স্বার্থে পানিভর্তি একটি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে মৎস্যজীবী সমিতির সদস্যরা লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি জব্দ করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিত মিয়া জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ বা কারা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা বোমাসদৃশ বস্তুটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার, ২৪ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

চুয়াডাঙ্গায় বোমাসদৃশ বস্তু জব্দ, গায়ে লেখা জয় বাংলা

প্রকাশিত: ০৪:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬