বাংলাদেশ ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় প্রদীপ মাঝি (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) দুপুরে উপজেলার গিরিশনগর গ্রামের মহাশ্মশান-সংলগ্ন একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রদীপ মাঝি গিরিশনগর গ্রামের সুমন্ত মাঝির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোল্লাহাট বাজারে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে মহাশ্মশানের পাশে একটি গাছে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় ১৪ নম্বর অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সোমবার, ২২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

প্রকাশিত: ০৭:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬