বাংলাদেশ ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

জুরাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে পরিচালিত সফল অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

সোমবার জুরাছড়ি জোনের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জুরাছড়ি জোন থেকে একটি টহল দল জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি এবং ক্যাপ্টেন মো. শাহরিয়ার পারভেজের নেতৃত্বে নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়। পরবর্তীতে সেনাসদস্যরা এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা এবং বনসম্পদ সংরক্ষণে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার, ২২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

জুরাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

প্রকাশিত: ০৬:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬