বাংলাদেশ ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাচকান্দী মদীনাতুল উলুম মাদ্রাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আবু রায়হান (১২), জহিরুল ইসলাম (১৩) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার আবু জাফর (১২)। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদ্রাসাটির মুহতামিম মাওলানা খোরশেদ আলম জানান, মাগরিবের নামাজের জন্য শিক্ষার্থীরা অজুর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন বলেন, বজ্রপাতের পরপরই আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ২২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৩:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬