বাংলাদেশ ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

তেজগাঁও কলেজের লাইব্রেরি পরিদর্শন: মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ার অঙ্গীকার

জ্ঞানচর্চার পরিবেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে তেজগাঁও কলেজের লাইব্রেরি পরিদর্শন করেছে কলেজ প্রশাসন। পরিদর্শনকালে লাইব্রেরির সার্বিক কার্যক্রম, বইয়ের প্রাপ্যতা, পাঠকসেবার মান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

রোববার (২১ জুন) কলেজ প্রশাসনের কর্মকর্তারা লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় লাইব্রেরির অবকাঠামোগত সুবিধা, পাঠকদের জন্য বিদ্যমান সেবাসমূহ এবং এর উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়; লাইব্রেরিও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি, গবেষণার আগ্রহ, সৃজনশীলতা ও আত্মউন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো একটি সমৃদ্ধ লাইব্রেরি।”

কলেজ প্রশাসন জানায়, তেজগাঁও কলেজের প্রতিটি শিক্ষার্থী যেন প্রয়োজনীয় জ্ঞান ও তথ্যের সহজ প্রবেশাধিকার পায়, সে লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের কল্যাণ, মানসম্মত শিক্ষা এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

সংশ্লিষ্টদের মতে, এ পরিদর্শন কলেজ প্রশাসনের শিক্ষার মানোন্নয়ন ও জ্ঞানচর্চাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। কলেজ প্রশাসনের ভাষায়, “একটি ভালো লাইব্রেরি শুধু বই দেয় না, ভবিষ্যৎও গড়ে দেয়।”

সোমবার, ২২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

তেজগাঁও কলেজের লাইব্রেরি পরিদর্শন: মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ার অঙ্গীকার

প্রকাশিত: ০২:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬