বাংলাদেশ ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

জাককানইবিতে ৭৫০ বর্গফুটের পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার ঢেউ এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও (জাককানইবি) দেখা গেছে। এই উন্মাদনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থক গোষ্ঠী প্রায় ৭৫০ বর্গফুটের একটি বিশাল পতাকা নিয়ে শোভাযাত্রা বের করে, যা পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

রোববার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্রোহী হলের সামনে গিয়ে শেষ হয়। পুরো মিছিলের অগ্রভাগে ছিল চোখে পড়ার মতো বড় আকারের ব্রাজিলের পতাকা, যা ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল বেশ লক্ষণীয়।

মিছিলে কয়েকশ শিক্ষার্থী ব্রাজিলের জার্সি, পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে অংশ নেন। আয়োজনকে আরও প্রাণবন্ত করতে ব্যবহার করা হয় পার্টি স্প্রে, স্মোক ফ্লেয়ার, বাঁশি, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক, চকলেট বোমা, আতশবাজি এবং বাইক শোডাউনের মতো নানা উপকরণ। এসব আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মিছিল চলাকালে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, ‘থ্রি পিস, হৈ হৈ রৈ রৈ, আর্জেন্টিনা গেল কই’ এবং ‘আর্জেন্টিনার বাপেরা চুরি করে নিয়ে গেছে কাপ’সহ নানা স্লোগান। এসব স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। সমর্থকরা জানান, প্রিয় দল ব্রাজিলকে উৎসাহিত করতেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন।

সোমবার, ২২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

জাককানইবিতে ৭৫০ বর্গফুটের পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

প্রকাশিত: ০১:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬