সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৩৯:২১

জমি নিয়ে সংঘর্ষ: মামলা হলেও গ্রেফতার নেই বলে অভিযোগ

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৩৮
শেয়ার: mail
জমি নিয়ে সংঘর্ষ: মামলা হলেও গ্রেফতার নেই বলে অভিযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হন। গুরুতর আহত আবদুল মালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত পক্ষের আব্দুল খাঁ বাদী হয়ে নাসিরনগর থানায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন— আবুল হোসেন, দরবেশ আলী, হামিদ মিয়া, রিপন মিয়া, হারুন মিয়া ও শরীফ খাঁ।

বাদীপক্ষের অভিযোগ, মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নাসিরনগর থানার এসআই আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাদীদের নিয়ে থানায় আসেন। তবে মামলার অগ্রগতি বা গ্রেপ্তার প্রসঙ্গে তিনি আর কোনো মন্তব্য করেননি।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন নাসরিন বলেন, এ বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করা যেতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত হাজী আবদুল মালেক অভিযোগ করে বলেন, আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তারা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে সঠিক বিচার চাই। বর্তমানে বিভিন্নভাবে আমাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

জমি নিয়ে সংঘর্ষ: মামলা হলেও গ্রেফতার নেই বলে অভিযোগ

বিস্তারিত কমেন্টে