বাংলাদেশ ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ফজরের নামাজে মসজিদে ঢুকে গুলি, আহত ২

খুলনা নগরীতে ফজরের নামাজ আদায়ের সময় একটি মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও আলম শেখ (৫৫) নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরের দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজরের নামাজ চলাকালে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি হঠাৎ মসজিদে প্রবেশ করে। তারা মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম শেখও গুলিবিদ্ধ হন। হামলার পর দুজনই মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির শব্দে অন্যান্য মুসল্লি ও স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং ঘটনার কারণ উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর একজন ঠিকাদার এবং জ্বালানি তেল ব্যবসায়ী। পূর্বশত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে হামলাটি সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার, ১৪ জুন ২০২৬
ফজরের নামাজে মসজিদে ঢুকে গুলি, আহত ২
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ফজরের নামাজে মসজিদে ঢুকে গুলি, আহত ২

প্রকাশিত: ১২:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬