বাংলাদেশ ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশের যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন।

ভারতের সাবেক এই কেন্দ্রীয় রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা সড়কপথে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলাদেশে আগমনকালে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামিম হোসেন (উপসচিব) এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ নবনিযুক্ত হাইকমিশনার ও তাঁর স্ত্রীকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো পুরোদস্তুর রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাল নয়া দিল্লি। গত এপ্রিল মাসে ভারত সরকার দিনেশ ত্রিবেদীকে এই পদে নিয়োগ দেয়। তিনি ভারতের বিদায়ী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ব্রাসেলসে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

এর আগে, ২০২০ সালে বৈশ্বিক করোনা মহামারির সময়ে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে এসেছিলেন। দীর্ঘদিন পর আবারও কোনো ভারতীয় হাইকমিশনার কূটনৈতিক মিশন শুরু করতে আকাশপথের পরিবর্তে সড়কপথকে বেছে নিলেন।

বিশ্লেষকদের মতে, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে দূত হিসেবে পাঠানোয় দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল ও মজবুত হবে।

শুক্রবার, ১২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

প্রকাশিত: ০৭:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬