বাংলাদেশ ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ঝালকাঠিতে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. মাসুম বিল্লাহ (৪২)। তিনি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার ২ নম্বর ওয়ার্ডের ৫২৫ নম্বর বাসার বাসিন্দা। তার পিতার নাম আবুল কালাম আজাদ।

পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠির পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি দল পূর্ব চাঁদকাঠি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মাসুম বিল্লাহকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ঝালকাঠিতে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ০২:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬