বাংলাদেশ ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনামঃ
Logo দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর Logo আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব Logo ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন Logo ‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের Logo ৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান Logo আদালতের রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার Logo গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ Logo রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ Logo উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা Logo কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেদ্দি’ ছবিতে তার কিছু দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যেই শুটিং সেটে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহ্নবীর একটি কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু দৃশ্য ধারণ না করার অনুরোধ জানালেও তা মানা হয়নি।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাহ্নবী বলেন, তিনি স্পষ্টভাবে কিছু ধরনের শট না নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেই নির্দেশনা অনুসরণ করা হয়নি। তার দাবি, অনেক সময় নির্মাণ সংশ্লিষ্টরা এক ধরনের দৃশ্য ধারণের কথা বললেও পরে ভিন্নভাবে ক্যামেরার ব্যবহার করা হয়।

অভিনেত্রীর ভাষায়, চলচ্চিত্র জগতে সবসময় সবাইকে সহজে বিশ্বাস করা যায় না। অনেক ক্ষেত্রেই শিল্পীদের অজান্তে বা আপত্তি উপেক্ষা করে কিছু দৃশ্য ধারণ করা হয়, যা পরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।

এদিকে ভক্তদের সঙ্গে এক আলোচনায় জাহ্নবী দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার প্রসঙ্গও তুলে আনেন। তিনি জানান, শ্রীলীলার মা প্রায়ই মেয়ের সঙ্গে শুটিং সেটে উপস্থিত থাকেন। এর ফলে অনেক অনাকাঙ্ক্ষিত বা বিব্রতকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জাহ্নবী বলেন, পরিবারের কেউ পাশে থাকলে শিল্পীরা অনেক বেশি স্বস্তি ও নিরাপত্তা অনুভব করেন। তার মতে, মা সঙ্গে থাকলে অনেক অপ্রীতিকর পরিস্থিতি সহজেই এড়ানো যেত।

রবিবার, ৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের

প্রকাশিত: ০৮:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬