শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:১৫

আধুনিক ল্যাব ও মান নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:০৪
শেয়ার: mail
আধুনিক ল্যাব ও মান নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সঠিক পরিমাপ ও কার্যকর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া টেকসই রাষ্ট্র গঠন সম্ভব নয় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এ ক্ষেত্রে জনগণের আস্থা অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই দেশের পরীক্ষাগারগুলো আধুনিকায়নে সরকার কাজ করছে।

শনিবার (৬ জুন) রাজধানীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসটিআইয়ের ল্যাবরেটরি সক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে শিল্প ও রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষাগারগুলোর উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিএসটিআইয়ের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও বাড়বে, যা রপ্তানি সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় তিনি মানসম্মত পণ্য উৎপাদন, ভোক্তা সুরক্ষা এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

আধুনিক ল্যাব ও মান নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে