বাংলাদেশ ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর Logo আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব Logo ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন Logo ‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের Logo ৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান Logo আদালতের রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার Logo গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ Logo রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ Logo উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা Logo কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

বিশ্বের অন্যতম প্রভাবশালী বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সদস্য ড. নাহরিন ইসলাম খান।

অক্সফোর্ড ইউনিয়নের ট্রিনিটি টার্ম ২০২৬-এর প্রকাশিত কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি প্রকাশিত টার্ম কার্ডের ৮৮ নম্বর পাতায় ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় বক্তা হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৪ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এ আলোচনায় বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান, পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

প্যানেলে ড. নাহরিন ইসলাম খানের পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং অন্তর্বর্তী সরকারের গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস অংশ নেবেন।

অক্সফোর্ড ইউনিয়নের প্রকাশিত পরিচিতিতে ড. নাহরিন ইসলাম খানকে একজন পরিবেশবিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপনার পাশাপাশি পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নবিষয়ক গবেষণার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিতর্ক সংগঠন। আন্তর্জাতিক রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সমসাময়িক বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনার জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সুপরিচিত। বিভিন্ন সময়ে রাষ্ট্রপ্রধান, নোবেলজয়ী, গবেষক, লেখক ও প্রভাবশালী ব্যক্তিত্বরা এ সংগঠনের মঞ্চে বক্তব্য দিয়েছেন।

রবিবার, ৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রকাশিত: ০৪:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬