বাংলাদেশ ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

নদীতে গোসল করতে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের ঘাঘট নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ারের মৃত্যু হয়েছে।

নিহত শিহাব শাহরিয়ার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিহাব তার তিন বন্ধুর সঙ্গে রংপুর নগরীর পানবাড়ি ব্রিজসংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। তার বন্ধুরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিহাবকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে শিহাবকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিহাবের বাড়ি রংপুরের দর্শনা এলাকায়। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শিহাব শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এক শোকবার্তায় তিনি বলেন, “শিহাবের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি শুধু একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনেও তার অবদান ছিল প্রশংসনীয়। তার এমন আকস্মিক চলে যাওয়া পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।”

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসানও শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার, ৫ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নদীতে গোসল করতে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৭:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬