বাংলাদেশ ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যন Logo গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু নিহত, আহত ৩ Logo ১৫ জুন থেকে শুরু হচ্ছে জিআই স্বীকৃত হাড়িভাঙ্গা আমের বাজার, ১১৭ কোটি টাকার বাণিজ্য Logo শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস হুইপ দুলুর Logo চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ মাদক সেবীর কারাদন্ড Logo আল্লাহর রহমতে অষ্টগ্রামে বৃষ্টি, উচ্ছ্বসিত এলাকাবাসী Logo দুর্ভোগের অবসান চেয়ে রাস্তায় নালিতাবাড়ীবাসী Logo নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার Logo চাহিদা বাড়ছে তালশাঁসের বেনাপোল

নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফা বেগম ওই এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী এবং তিন সন্তানের জননী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মারুফা বেগম তার বড় ছেলে জুয়েল মিয়ার সঙ্গে বাড়িতে বসবাস করতেন। ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করেন। গত সোমবার থেকে মারুফা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে লাভিন মিয়ার স্ত্রী ঘরের বিছানা গোছাতে গিয়ে তোশকের নিচে রক্তের দাগ এবং মেঝেতে ফাটল দেখতে পান। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানান। পরে লাভিন মিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে রক্তের চিহ্ন ও সন্দেহজনক ফাটল দেখতে পায়।

এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছোট ছেলে লাভিন মিয়ার দাবি, তার মা নিখোঁজ হওয়ার আগে বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ হয়েছিল। ঘটনার পর থেকে বড় ভাই জুয়েল মিয়া আত্মগোপনে রয়েছেন। তার সন্দেহ, জুয়েল মিয়াই তার মাকে হত্যা করে মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মারুফা বেগম প্রায় দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

kalprakash.com/SAS

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যন

নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬