বাংলাদেশ ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন! Logo নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ Logo চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

সচেতনতার অভাবে নির্ধারিত দামে চামড়া বিক্রি সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী

চামড়া সংরক্ষণে পর্যাপ্ত সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১ জুন) ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে অনেক চামড়ার মান কমে যায় এবং ন্যায্য দামে বিক্রি করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেকেই চামড়া দান করেন, কিন্তু তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এসব চামড়া দ্রুত পচে যায় এবং বাজারমূল্য পাওয়া যায় না।

বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া সংরক্ষণে সহায়তার অংশ হিসেবে সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। তবে সঠিকভাবে সংরক্ষণ না করায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে।

kalprakash.com/SS
সোমবার, ১ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি

সচেতনতার অভাবে নির্ধারিত দামে চামড়া বিক্রি সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০২:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬