শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫২:৫৮
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১:৫৯
শেয়ার: mail
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, মূলধারার সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সরকার কাউকে হয়রানি করবে না। গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে না বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের সময়ে এবারই সবচেয়ে আনন্দমুখরভাবে জনগণ ঈদ উদযাপন করেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র লক্ষ্য নয়; বরং দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল দায়িত্ব।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানিনির্ভর দেশগুলো জ্বালানির দাম সমন্বয় করছে। দীর্ঘদিন সরকার দাম স্থিতিশীল রাখলেও বৈশ্বিক পরিস্থিতির কারণে এখন সমন্বয়ের প্রয়োজন হয়েছে।

মন্ত্রী আরও জানান, অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পরামর্শে এবং অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী সরকার নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে।

তিনি বলেন, আমদানিনির্ভর অর্থনীতির বাস্তবতায় সরকারকে সব দিক বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়, যেখানে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাই অগ্রাধিকার।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বিস্তারিত কমেন্টে