বাংলাদেশ ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫

রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচার দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের

রাঙ্গামাটির বরকল উপজেলায় ১৯৮৪ সালে সঙ্ঘটিত ভয়াবহ ভূষণছড়া গণহত্যার বিচার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

রবিবার (৩১ মে) আছরের নামাজের পর রাঙ্গামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এ দাবি করা হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি মো: তাজুল ইসলাম তাজ,
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী শিকদার, ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম, পিসিসিপি’র সহ সভাপতি মো বখতিয়ার উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ প্রমুখ।

এ সময়ে বক্তারা বলেন, ‘১৯৮৪ সালের ৩১ মে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকা বরকলের ভূষণছড়ায়। ওই দিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চলা বর্বর হামলায় জেএসএসের তৎকালীন সশস্ত্র শাখা শান্তিবাহিনীর হাতে প্রাণ হারায় চার শতাধিক বাঙালি। হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগে নিশ্চিহ্ন হয়ে যায় শতাধিক পরিবার, পালিয়ে যায় ১৬ শ’র বেশি বাঙালি পরিবার।’

বক্তারা আরো বলেন, ‘এত বড় হত্যাকাণ্ডের পর তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো মামলা হয়নি, হয়নি কোনো বিচার। দেয়া হয়নি ক্ষতিপূরণ।’
তারা বলেন, ‘পাহাড়ে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা এখনো বেপরোয়া, প্রতিনিয়ত ঘটাচ্ছে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজির ঘটনা।

বক্তারা পাহাড়ে পুনরায় সেনা ক্যাম্প স্থাপন, যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।’

শোকসভা শেষে নিহতদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সোমবার, ১ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচার দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের

প্রকাশিত: ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬