বাংলাদেশ ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫

নাটোরের লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৭০ লাখ টাকার মালামাল লুট

নাটোরের লালপুর উপজেলার একটি জুট মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে আনুমানিক ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এবি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

জুট মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক জানান, ডাকাতরা গভীর রাতে মিলে প্রবেশ করে কর্মচারীদের বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে মিলের সামনে একটি ট্রাক এনে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, আমার লোকজনকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মিলের সামনে ট্রাক ভিড়িয়ে মালামাল লুট করে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের জোর দাবি জানাচ্ছি। ডাকাতরা আমাকে ব্যাপক লোকসানের মুখে ফেলেছে।

এ বিষয়ে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার, ৩১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

নাটোরের লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৭০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত: ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬