বাংলাদেশ ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠক Logo ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা Logo পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির Logo জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর Logo বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান যেখানে Logo শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ঘটনা তদন্তে কমিটি Logo এবার ডেঙ্গু আক্রান্ত হলেই হতে পারে রক্তক্ষরণ: স্বাস্থ্যমন্ত্রী Logo ফুটবল বিশ্বকাপ ঘিরে পাবনায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা Logo চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্টিক সেন্টার Logo জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কুবিতে কোরআন খতম ও দোয়া মাহফিল

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫ মার্কিন সেনা, ধ্বংস এমকিউ-৯ রিপার ড্রোন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের একটি মার্কিন বিমানঘাঁটিতে পাঁচজন মার্কিন সেনাসদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। একই হামলায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হওয়ারও খবর পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বশেষ সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। মার্কিন বাহিনী দাবি করে, তারা হরমুজ প্রণালির আশপাশে ও এর ভেতরে হুমকি সৃষ্টি করা পাঁচটি ইরানি কামিকাজে ড্রোন ভূপাতিত করেছে এবং ইরানের বন্দর নগরী বান্দার আব্বাসের কাছে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি করে।

ব্লুমবার্গের তথ্যমতে, ইরানের ছোড়া একটি ফাতেহ-১১০ ক্ষেপণাস্ত্র কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলেও এর ধ্বংসাবশেষ আলি আল সালেম বিমানঘাঁটিতে আঘাত হানে। এতে প্রায় পাঁচজন মার্কিন কর্মী সামান্য আহত হন এবং ঘাঁটির কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, হামলায় ঘাঁটিতে থাকা একটি এমকিউ-৯ রিপার ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও অন্তত একটি ড্রোন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন বহর বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। চলতি সপ্তাহে ব্লুমবার্গ জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনী প্রায় ৩০টি এমকিউ-৯ ড্রোন হারিয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার। এসব ড্রোনের বেশিরভাগই ইরানি হামলায় ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফলে নজরদারি ও নির্ভুল হামলার কাজে ব্যবহৃত এই ড্রোন বহরে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনের সংখ্যা বিমানবাহিনীর নির্ধারিত ন্যূনতম ১৮৯টির তুলনায় কমে প্রায় ১৩৫টিতে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও একটি চ্যালেঞ্জ হলো, এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিক্স গত বছর এই মডেলের মূল উৎপাদন বন্ধ করে দিয়েছে। ফলে হারানো ড্রোনগুলো দ্রুত প্রতিস্থাপন করাও যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না।

সূত্র: আরটি, ব্লুমবার্গ।

kalprakash.com/SS

রবিবার, ৩১ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫ মার্কিন সেনা, ধ্বংস এমকিউ-৯ রিপার ড্রোন

প্রকাশিত: ০২:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬