আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন টেকনিক্যাল স্পেশালিস্ট-পার্টনারশিপস পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৫ মে ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ০২ জুন ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানটি একটিমাত্র পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান বা নৃবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি চাওয়া হয়েছে। পাশাপাশি এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। অভিজ্ঞতার ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
এটি একটি চুক্তিভিত্তিক চাকরি এবং কর্মক্ষেত্র হবে কক্সবাজার ও ঢাকা। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং বয়সসীমা নির্দিষ্ট করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।